মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কেসিসিতে দোয়া

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার বাদ জোহর

2025-07-22T21:16:11+00:00
2025-07-22T21:16:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কেসিসিতে দোয়া
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:১৬ পিএম   (ভিজিট : ১৮৫)
X

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনায় আজ মঙ্গলবার বাদ জোহর নগর ভবন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মর্মান্তিক ও হৃদয় বিদারক এ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি কেসিসি’র পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্লা, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলওয়ার হোসেন, ডিসিটি কাজী মো: ইমরুল হাসানসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy