কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গরু চোর সন্দেহে চার যুবককে আটক করে উত্তেজিত এলাকাবাসী। পরে গণপিটুনির

2025-07-22T21:18:19+00:00
2025-07-22T21:18:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গরু চোর সন্দেহে চার যুবককে আটক করে উত্তেজিত এলাকাবাসী। পরে গণপিটুনির শিকার হয়ে শান্ত (২১) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যুবক।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। 

তিনি জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শান্ত নরসিংদী জেলার মাধবদী এলাকার মৃত জাকের মৃধার ছেলে। আহতরা হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকার রিফাত (২৩), বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকার রুবেল (৩০), এবং ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল্লাহ (২৮)। জানা গেছে, আব্দুল্লাহ অতি সম্প্রতি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রামচন্দ্রপুর গ্রামে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে একটি পিকআপযোগে দুষ্কৃতিকারীরা। এলাকাবাসীর ধাওয়ায় পিকআপ থেকে কয়েকজন পালিয়ে গেলেও চারজন ধরা পড়েন। এরপর উত্তেজিত গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ শহিদুল ইসলাম বলেন, “আহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শান্তকে মৃত অবস্থায় আনা হয় এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহত  শান্তর মরদেহ গাজীপুর শহিদ তাহউদ্দিন আহমদ মেডিকেল কলজে হাসপতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy