পাওনা টাকা চাওয়ায় যশোরে একজনকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি

2025-07-22T21:22:22+00:00
2025-07-22T21:22:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাওনা টাকা চাওয়ায় যশোরে একজনকে পিটিয়ে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ২৩১)
X

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেন। এ সংক্রান্ত বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তাকে।

আহত অবস্থায় স্থানীয়রা আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত স্বামী-স্ত্রী পলাতক রয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় একটি ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy