ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান ঐক্য চান প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।এর কারণ হিসেবে

2025-07-23T20:17:49+00:00
2025-07-23T20:17:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান ঐক্য চান প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৯৩)
X

‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এর কারণ হিসেবে তিনি দাবি করেছেন, পরাজিত শক্তির নানা ‘ষড়যন্ত্রের লক্ষণ’ দেখা যাচ্ছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর ক্ষোভ-বিক্ষোভের মধ্যে চার দলের সঙ্গে বৈঠকের পরদিন আরো ১২টি রাজনৈতিক দল এবং একটি জোটের নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকের পর তার দপ্তর এ তথ্য দিয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে।”

ড. ইউনূস বলেন, “জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হত।

“কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।”

বৈঠকে অংশ নেওয়া সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য বজায় রাখার বিষয়ে ‘একমত’ পোষণ করে, এ কথা তুলে ধরে উপদেষ্টার বলেছে, দলগুলোর নেতারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে তারা আগামী নির্বাচন সামনে রেখে এবং ফ্যাসিবাদ প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিয়মিত সর্বদলীয় বৈঠক আয়োজনের অনুরোধ জানান।

তার আাগে বিকাল ৩টায় বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২–দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের মিজানুর রহমান।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy