মাইলস্টোন ট্রাজেডিতে এখনও নিখোঁজ যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পরও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী

2025-07-24T16:29:23+00:00
2025-07-24T16:29:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাইলস্টোন ট্রাজেডিতে এখনও নিখোঁজ যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৮১)
X

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার তিন দিন পরও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক রয়েছেন বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমান দুর্ঘটনায় ‘স্কুল শাখার’ ওই ভবনটিতে থাকা ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেন।

ভয়াবহ এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও ৫১ জন। আহতদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া এবং ১ জন পিয়ন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy