যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে। আজ শুক্রবার সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো

2025-07-25T20:47:22+00:00
2025-07-25T20:47:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৩০২)
X

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া শুরু হয়েছে। আজ শুক্রবার সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেডে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ এর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার।

এই মহড়াটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক কমান্ডের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত এই মহড়া চলমান থাকবে। মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড এর ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো বৈশ্বিক হুমকি মোকাবেলায় বদ্ধপরিকর এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে সমবেতভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে টাইগার লাইটনিং অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পরিচালক, সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদপ্তর, পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর এবং কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড উপস্থিত ছিলেন। এই অনুশীলন অংশগ্রহণকারী সেনাসদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy