নীলফামারীতে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নীলফামারীতে ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে (২৫ জুলাই) শহরের

2025-07-25T21:14:46+00:00
2025-07-25T21:14:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ১৫ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:১৪ পিএম   (ভিজিট : ২৩৪)
X

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে নীলফামারীতে ১৫দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে (২৫ জুলাই) শহরের শহিদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। 

পুলিশ পরিদর্শক খোরশেদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর বক্তব্য দেন।

বন মামলা পরিচালক আব্দুস সালাম তুহিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম।

এর আগে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বন কর্মকর্তা রেজাউল করিম জানান, ১৫দিন ব্যাপী মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy