দীর্ঘ ৫ মাস ১০ দিন পর মঙ্গলবার থেকে কুয়েটে ক্লাস শুরু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

পাঁচ মাস ১০ দিনের মাথায় আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু

2025-07-27T21:05:42+00:00
2025-07-27T21:05:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘ ৫ মাস ১০ দিন পর মঙ্গলবার থেকে কুয়েটে ক্লাস শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ জুলাই, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৯৮)
X

পাঁচ মাস ১০ দিনের মাথায় আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ রোববার দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সাথে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোঃ মাকসুদ হেলালী সন্ধ্যায় এমনটি জানিয়েছেন।

জানতে চাইলে আজ সন্ধ্যায় তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এজন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যার যার আবাসনে এসে অবস্থান নেওয়ার আহবান জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) নিয়োগ পেয়ে শুক্রবার (২৫ জুলাই) যোগদান করে কাজ শুরু করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। 

গত শুক্রবার বিকেলে তিনি কুয়েটে এসে সবকিছু ঘুরে দেখে সন্ধ্যায় দায়িত্ব নিয়ে মূলত: শনিবার থেকে অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। তবে অফিসিয়াল কার্যক্রম শুরু করেন আজ রোববার থেকে।

জানতে চাইলে কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় মিটিং করেছেন নবনিযুক্ত ভিসি। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক বৈঠক করেন।

জানতে চাইলে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন বলেন, দফায় দফায় মিটিং শেষে সবার সাথেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে মঙ্গলবার (২৯ জুলাই) থেকে কুয়েটের ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছে। ওইদিন সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়। 

এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থী জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে তাদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে অন্ততর্বীকালীন ভিসি নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন। এর আগে ৪ মে থেকে শিক্ষকরা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীদের দ্বারা কিছু শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে। 

এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক(অব:) ড. মোঃ মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন(২৫ জুলাই) ছুটির দিনেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy