চট্টগ্রাম থেকে ছিনতাইকৃত আটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম নগরী থেকে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার করা

2025-07-30T18:35:19+00:00
2025-07-30T18:35:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম থেকে ছিনতাইকৃত আটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৮৮)
X

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম নগরী থেকে ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশা নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই কাজে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়৷ 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ ইউসুফ (২১) বাড়ী পটুয়াখালী, মোঃ আকাশ (২১) বাড়ী সাতকানিয়া, মো. মাসুদ (২২) বাড়ী কুমিল্লা ও শহীদুল প্রকাশ শরীফ (২১) বাড়ী নোয়াখালী৷ 

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। তিনি জানান, গত সোমবার (২৮ জুলাই) কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে গ্যারেজে আসছিলেন চালক ফাহিম। পথিমধ্যে নগরীর আগ্রাবাদ এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে তার সিএনজি অটোরিকশাটি নষ্ট হয়ে গেলে চালক ফাহিম গাড়ি থেকে নেমে সেটিকে মেরামতের চেষ্টা করছিলেন। এসময় ৪ জন ছিনতাইকারী চালককে ছোরার ভয় দেখিয়ে গাড়িটি ছিনিয়ে নিয়ে চলে যায়। 

এ ঘটনায় গাড়ির মালিক থানায় মামলা দায়ের করলে ডবল মুরিং থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মতিপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয় এসময় ছিনতাইকারী ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি বাবুল আজাদ আরও জানান, গ্রেপ্তারকৃতরা নগরীর ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy