অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় হয়ে এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বর্তমান অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি

2025-07-30T19:46:05+00:00
2025-07-30T19:46:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় হয়ে এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২১৮)
X

বর্তমান অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, এই সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে, সেটা এখনই স্পষ্ট করা জরুরি। সরকার যত দিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার যে যাবে, তারা যে কাজকর্মগুলো করেছে, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না, এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে।

তিনি বলেন, আমি একটু ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে বাংলাদেশ থেকে কী কী শিক্ষা আমরা নিতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে, সেটা আপনাদের সামনে তিন-চারটা বিষয় আমি খুব সংক্ষেপে উত্থাপন করতে চাই। যেগুলো আমার কাছের থেকে দেখার সৌভাগ্য বলেন, দুর্ভাগ্য বলেন হয়েছিল।

প্রশ্ন রেখে তিনি বলেন, প্রথমত একটি অন্তর্বর্তী সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকার, তো বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন এই সরকারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল?

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, আপনারা বলবেন বাংলাদেশের ইতিহাসে দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন নির্বাচন কমিশন ইত্যাদি না থাকা। যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায়, তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে এবং যখনই রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে, তখনই একটি জরুরি অবস্থার প্রয়োজন পড়ে। আপনারা যদি ফিরে দেখেন প্রথম রাষ্ট্রব্যবস্থার এই রকম ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয় এরশাদ সাহেবের শেষের দিকে, আমরা ৯০-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy