ভূঞাপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ

2025-07-31T19:27:59+00:00
2025-07-31T19:27:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:২৭ পিএম   (ভিজিট : ৩৯২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভূক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিনয় কৃষ্ণ বসাক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ মাকসুদ জামিল মিন্টু, শিক্ষক প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, হেড মাওলানা আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক বাবু সুবাস চন্দ্র পাল, মোঃ মনিরুজ্জামান, হাবিবুর রহমান সংগ্রাম, খন্দকার আশরাফ হোসেন, মোঃ আব্দুল মজিদ, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মোঃ মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, প্রতিকার এবং জনসচেতনতার গুরুত্ব বিষয়ে অংশ নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য একটি ভয়াবহ সংকেত। এর মোকাবেলায় শিক্ষার্থীদের সচেতনতা গড়ে তোলা জরুরি। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy