খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হলো। এ নিয়ে খুলনায় চলতি বছরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।আজ

2025-07-31T19:37:37+00:00
2025-07-31T19:37:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় করোনায় আরও একজনের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হলো। এ নিয়ে খুলনায় চলতি বছরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় মোঃ রকমান (২৫) নামের এ ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনার ফোকাল পার্সন ডা: খান আহমেদ ইশতিয়াক বলেন, রকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় তার মৃত্যু হয়। সে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী এর আগে গতকাল বুধবার রাত নয়টায় রতিকান্ত ডাকুয়া নামের ৮৫ বছর বয়সের এক রোগীর করোনায় মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা। 

এর আগে গত ২৪ জুলাই রাত আটটায় বাগেরহাটের কচুয়া এলাকার আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাত তিনটা ২০ মিনিটে খুমেক হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় দীপ রায় (২৫) নামের এক রোগীর মৃত্যু হয়। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকায়। অর্থাৎ মাত্র ১০দিনের ব্যবধানেই খুলনায় চারজনের করোনায় মৃত্যু হলো। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy