চকরিয়ায় ফিল্মি স্টাইলে গুলি করে যুবককে হত্যা

চকরিয়া প্রতিনিধি

সারাবাংলা

চকরিয়ায় ফিল্মি স্টাইলে দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে

2025-08-02T15:12:36+00:00
2025-08-02T15:12:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চকরিয়ায় ফিল্মি স্টাইলে গুলি করে যুবককে হত্যা
চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৩:১২ পিএম   (ভিজিট : ১৮৭)
X

চকরিয়ায় ফিল্মি স্টাইলে দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে আজমনগর স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সোয়ায়েত (৩০)। তিনি বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।  এ ছাড়া তিনি বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে স্কুলের সামনে সড়কের পাশে বসে সোয়ায়েতসহ কয়েকজন যুবক গল্প করছিলেন। ওই সময় বদরখালী ফেরিঘাট এলাকা দিয়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটি গুলি সোয়ায়েতের কানের পেছনে ঘাড়ে লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ রাতেই থানায় আনা হয়। নিহতের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কী কারণে এ গুলি চালালো, সেই রহস্য এখনো জানা যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy