গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, অতঃপর...

যশোর প্রতিনিধি

সারাবাংলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হারুন অর রশিদ খান নামে এক বিএনপি নেতা হাতেনাতে ধরা পড়েছেন। পরে তাকে

2025-08-02T18:16:04+00:00
2025-08-02T18:16:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, অতঃপর...
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ৪৩৮)
X

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হারুন অর রশিদ খান নামে এক বিএনপি নেতা হাতেনাতে ধরা পড়েছেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক হারুন খান শাখারীগাতি গ্রামের পূর্বপাড়ার মৃত ইসহাক খানের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপি নেতা ও শাঁখারীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হারুন ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের উত্তরপাড়ার এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। সন্দেহ হলে কিছুক্ষণ পরে স্থানীয় বাসিন্দারা তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেয়।

খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হারুন-অর-রশিদকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। রাতেই তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে পুলিশ।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কবির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে স্থানীয় বাসিন্দারা আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর পরিবার থানায় কোনো মামলা বা অভিযোগ না দেওয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy