জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর সদর

2025-08-03T17:04:19+00:00
2025-08-03T17:04:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামালপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৪৮)
X

চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মকবুল হোসেন।

জানা গেছে, গতকাল রাতে তিনজন চোর ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন স্থানীয়রা। পরে একজনকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখার পর উত্তজিত জনতা তাকে মারধর করে। মারধরে সকাল তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মকবুল হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্ত করতে পিবিআইকে জানানো হয়েছে। দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy