সারাদেশে একদিনে গ্রেফতার আরও ১৩৫৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে

2025-08-03T18:43:50+00:00
2025-08-03T18:43:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে একদিনে গ্রেফতার আরও ১৩৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ২৭৯)
X

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮২২ এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩১ জন।

আজ রবিবার (৩ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫৩ জনকে গ্রেফতার করেন।

এসময় একটি দেশীয় রিভলবার,  দুটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ, একটি দেশীয় এলজি, একটি বার্মিজ চাক, একটি চাইনিজ কুড়াল ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy