ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।রোববার সকাল ১০টার দিকে উপজেলা

2025-08-03T19:43:38+00:00
2025-08-03T19:43:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১২৪)
X

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আবু সাঈদ।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, সমাজ সেবা কর্মকর্তা মো. হান্নান সরকার, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) এনামুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।  

মেলায় মোট ১২টি নার্সারি অংশগ্রহণ করেছে। নার্সারিগুলো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করেছে। এ বছর মেলার বিশেষ আকর্ষণ বারোমাসি জাতের আঠামুক্ত কাঠালের চারা। প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy