ধামরাইয়ে পাঁচ বছরের শিশুকে ব'লাৎকারের অভিযোগ

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ধামরাইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে সোহাগ (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলের

2025-08-03T19:58:54+00:00
2025-08-03T19:58:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে পাঁচ বছরের শিশুকে ব'লাৎকারের অভিযোগ
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ২৪৮)
X

ধামরাইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে সোহাগ (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা করেন।

এর আগে, গতকাল বিকেলের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তার সোহাগ ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বারবাড়িয়া এলাকার শাহাবুলের বাড়ির ভাড়াটিয়া। 
ভুক্তভোগী শিশু বারবাড়িয়া এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া। সে ভোলার চরফ্যাশন উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গতকাল বিকেলের দিকে খেলাধুলা করতে বের হয় ওই শিশু। এ সময় অভিযুক্ত তাকে ডেকে নিয়ে একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। এতে বাঁধা দিলে তাকে চড়থাপ্পড় ও মারধর করে। পরে তাকে ছেড়ে দেয়। পরে বাসায় ফিরে ব্যথার কথা জানালে মা জিজ্ঞেস করলে বলৎকার ও মারধরের কথা জানায় সে। পরে আজ বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, বলাৎকারের ঘটনায় সোহাগকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা মামলা করেন। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy