এনসিপি নেতাদের বিরুদ্ধে সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আশুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি ভূমি অফিসের সীমানা ভেঙে জায়গা দখলের চেষ্টা এবং সহকারী কমিশনারকে

2025-08-06T16:50:39+00:00
2025-08-06T16:50:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এনসিপি নেতাদের বিরুদ্ধে সরকারি জমি দখলচেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৭২)
X

আশুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি ভূমি অফিসের সীমানা ভেঙে জায়গা দখলের চেষ্টা এবং সহকারী কমিশনারকে (ভূমি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলা ভূমি অফিসের পেছনে থাকা টিনের ঘেরা সীমানা ভেঙে প্রবেশ করে এনসিপির নেতাকর্মীরা। তারা সেখানে মিলাদ মাহফিল ও রাজনৈতিক কর্মসূচির নামে ‘জুলাই মঞ্চ’ স্থাপনের চেষ্টা করছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে যান এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন। তিনি বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং এসিল্যান্ডকে বদলি করে দেওয়ার হুমকি দেন। জিডিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদ, আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দিপু, সুমন মৃধাসহ অজ্ঞাত ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন জানান, সরকারি অফিসের নিরাপত্তা ও গোপন নথি রক্ষার স্বার্থে সেখানে কোনো কর্মসূচি অনুমোদনযোগ্য নয়। কিন্তু এনসিপি নেতারা মৌখিকভাবে জানিয়ে অনুমতি ছাড়াই জোরপূর্বক স্থান দখলের চেষ্টা করে। এ সময় তারা ‘পারলে ঠেকান’ বলে ঔদ্ধত্যপূর্ণ আচরণও করেন।

আজ বুধবার (৬ আগস্ট) এসিল্যান্ড বলেন, গতকালকের ঘটনার পর আজ সকালে যে বেষ্টনীটি তারা ভেঙেছিল সেটি আবার দাঁড় করে দিয়ে গেছে। তবে অসদাচরণের ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নেই। উল্টো গতকাল থেকে আমার ব্যাপারে নানানভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি গতকালই ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আইন তার মতো করে ব্যবস্থা নেবে।

এনসিপির আশুগঞ্জ শাখার প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম দাবি করেন, তারা ওই জায়গায় শান্তিপূর্ণভাবে মিলাদ মাহফিল আয়োজন করতে গিয়েছিলেন এবং পূর্বে মৌখিকভাবে প্রশাসনকে অবহিতও করেছিলেন। তবে এসিল্যান্ডের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলে জানান তিনি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, সরকারি অফিসের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। অফিস প্রাঙ্গণে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। এনসিপির নেতারা সরকারি জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy