দুই ভাইসহ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরেতিন ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে

2025-08-06T18:55:28+00:00
2025-08-06T18:55:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ভাইসহ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৬২)
X

মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের ডিসিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন– মাদারীপুর পৌরসভার ‘নতুন মাদারীপুর’ গ্রামের আজিজ মুন্সির ছেলে লিখন মুন্সি, মিলন মুন্সি ও সোহাগ মুন্সি। তাদের মধ্যে লিখন মুন্সি শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগের মাদারীপুর পৌর সহসভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে একটি বিজয় মিছিল শকুনি লেকের পাড় থেকে বের হয়ে ইটেরপুলের দিকে রওনা দেয়। এতে অংশ নেন লিখন মুন্সিসহ তার চার ভাই। সে সময় পেছন থেকে লিখনের মেজোভাই মিলনের ওপর কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে মিলনকে। তাকে বাঁচাতে লিখন ও সোহাগ এগিয়ে  এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। আহতদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তিন ভাইকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থার অবনতি হলে দুজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যালে। 

তিন ভাইকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে একই এলাকার মামুন ঢালীর ছেলে আবির ঢালীকে কুপিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে আবির ফরিদপুর মেডিক্যালে ভর্তি রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এদিকে লিখন মুন্সির লোকজন আবির ঢালী নামে একজনকে কুপিয়ে আহত করেছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy