চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ভূজপুর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে

2025-08-08T18:48:12+00:00
2025-08-08T18:48:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ভূজপুর থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আবুল কাশেমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল কাশেম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব মুসলিমপুর এলাকার বাসিন্দা। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম মোজাফফর হোসেন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে গত ২১ জুলাই ভূজপুর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় আবুল কাশেম প্রধান আসামি। 

গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy