গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি প্রেসক্লাব ও পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি

2025-08-08T20:36:40+00:00
2025-08-08T20:36:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:৩৬ পিএম   (ভিজিট : ৪২৯)
X

খাগড়াছড়ি প্রেসক্লাব ও পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে সকল পেশাজীবী সাংবাদিকের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সেলিম ট্রেড সেন্টার ঘুরে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। 

খাগড়াছড়ি সদর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকেরা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিকের সঞ্চালনায় এবং সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি মো. জহিরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি শাহরিয়ার ইউনূস ও সহ-সভাপতি কানন আচার্য।

বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক হত্যার তালিকা ক্রমেই বাড়ছে। নির্যাতন-নিপীড়নে সাংবাদিকেরা আজ বাকরুদ্ধ। আমরা সাংবাদিকদের এবং তাঁদের পরিবারের নিরাপত্তা চাই। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানান বক্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy