ভূঞাপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলা পশু হাসপাতাল রোড

2025-08-08T20:40:39+00:00
2025-08-08T20:40:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ৩৩৮)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে শহিদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলা পশু হাসপাতাল রোড (ডাক্তার বাড়ী সংলগ্ন) মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা।

পৌর বিএনপি'র সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মফিজুর রহমান খান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ। 

এসময় ভূঞাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, সাংবাদিক আরিফুজ্জামান তপু, শফিউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ডেপাকান্দি ইয়াং স্টার ক্লাব ও বিরামদী আনোয়ারা হাবিব স্মৃতি সংঘ অংশগ্রহণ করে। খেলায় ডেপাকান্দি ইয়াং স্টার ক্লাব জয়ী হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy