‘বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করবে’

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে দ্বিতীয়

2025-08-09T16:10:29+00:00
2025-08-09T16:10:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘বিএনপি ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করবে’
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ১২৩)
X

বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিএনপি আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে দ্বিতীয় পদ্মা সেতু করবে।

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউলজানি ও মুন্সিবাজার এলাকার নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পদ্মা নদীর ভাঙন এই এলাকার মানুষের নিত্য দিনের সঙ্গী। এটা নিয়েই এই এলাকার মানুষের জীবন। আমরা ভাঙা গড়ার মধ্য দিয়েই এই এলাকায় বড় হয়েছি। এই এলাকার মানুষ বড় হয়েছে পদ্মা নদীর সাথে যুদ্ধ করে। আজকের এই যুগে নদী শাসন খুব জরুরি। দীর্ঘদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেও কোনো নদী শাসন হয়নি। আমাদের পদ্মা সেতু, নদী শাসন, পদ্মা ব্যারেজের জন্য নতুন করে লড়াই করতে হবে। এই এলাকার মাটি ও মানুষ তাদের মুক্তির জন্য, নদীর ভাঙন থেকে রক্ষার জন্য, নিরাপত্তার জন্য, পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ ও নদী শাসন খুবই জরুরি।

তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং জানিয়েছেন বিএনপি সরকার গঠন করলে ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেন। কয়েকদিন আগে আমাদের নেতা তারেক রহমানের অনুমতি সাপেক্ষে আমরা ঢাকায় একটি সেমিনার করেছি। 

দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতানুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy