উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বর্জন বিএনপির

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাটোরসহ দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে নাটোর জেলা বিএনপি।

2025-08-09T20:35:16+00:00
2025-08-09T20:35:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপদেষ্টা আসিফ মাহমুদের অনুষ্ঠান বর্জন বিএনপির
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৬১৬)
X

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাটোরসহ দেশের ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে নাটোর জেলা বিএনপি। উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বিএনপি নেতাকর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

আজ শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় নবনির্মিত উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান শুরুর পর এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা নাটোর শহরের কানাইখালি এলাকায় উপস্থিত হয়ে স্টেডিয়ামটি সরাসরি উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি দেশের অন্য ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামানসহ কয়েকজন নেতা সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাধা দেন। পরিচয় দিয়ে আমন্ত্রণ স্মরণ করিয়ে দিলেও প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, আমরা আমন্ত্রিত অতিথি। আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম, কিন্তু ডিবির ওসির খারাপ আচরণ সহ্য করার মতো নয়। আমরা চরম অপমানিত হয়েছি। এর প্রতিবাদে স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভা বয়কট করেছি। এ ছাড়া আমরা স্টেডিয়ামের নাম শহীদ সুজনের নামে করার অনুরোধ করেছিলাম, যা প্রশাসন গ্রহণ করেনি। এর প্রতিবাদও জানাচ্ছি।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ডিবি উপদেষ্টার নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিল। উপদেষ্টার নিরাপত্তার স্বার্থেই ডিবি কর্মকর্তা উনাদেরকে (বিএনপি নেতৃবৃন্দ) একসঙ্গে অনুষ্ঠানস্থলে ঢুকতে বারণ করেছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy