সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

দোয়ারাবাজারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে সাজিদুর রহমান (৪০) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।আজ সোমবার (১১

2025-08-11T20:38:55+00:00
2025-08-11T20:38:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৪৬৪)
X

দোয়ারাবাজারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে সাজিদুর রহমান (৪০) নামের এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পুলিশ জানায়, সকালে মসজিদের মক্তবে পড়তে গেলে শিশুটিকে নিজের কক্ষে ঝাড়ু দেয়ার জন্য পাঠান ইমাম সাজিদুর। পরে কক্ষে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি বাড়ি ফিরে জানালে শিশুটির পরিবার পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে আমাদের ফোর্স যায় এবং তৎক্ষনাৎ অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy