নির্বাচনের রোডম্যাপ প্রকাশের সময় জানালেন ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি,

2025-08-14T18:27:28+00:00
2025-08-14T18:27:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের রোডম্যাপ প্রকাশের সময় জানালেন ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:২৭ পিএম   (ভিজিট : ১৭৬)
X

সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা থাকবে। এর পাশাপাশি, সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া যায় তাদের।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব। 

আখতার আহমেদ বলেন, ‘আমরা এটা (রোডম্যাপ) নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপটা দিতে পারব।’

নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন, ৩১৮টা আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য কাউকে ফিল্ডে পাঠাব, আমাদের প্রয়োজনীয় তথ্যের জন্য।  

প্রবাসীদের ভোট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে- পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে, কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে। এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি। এটা নিয়ে আরেকটু আলোচনা বাকি আছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy