চাটখিলে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অলোচনা ও দোয়া

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার

2025-08-15T21:12:57+00:00
2025-08-15T21:12:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অলোচনা ও দোয়া
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:১২ পিএম   (ভিজিট : ৫৫১)
X

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পাঁচগাঁও কাছারি বাজার মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ছাত্রনেতা সৈয়দ সাইফুল আলম শিমুলের সভাপতিত্বে ও জেলা জাসাস নেতা বেল্লাল শাহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ও নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক  কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান। 

আরো বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, সামছুজ্জোহা, নুরনবী চৌধুরী সুমন। 

উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ,বিএনপি নেতা কামরুল আলম,  শ্রমিকদল নেতা কামরুল হোসেন, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। 

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy