অস্ত্র-বিস্ফোরকসহ বিএনপি নেতার ছেলে অনিন্দ্য আটক

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী নগরীর একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ

2025-08-16T15:25:57+00:00
2025-08-16T15:25:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ত্র-বিস্ফোরকসহ বিএনপি নেতার ছেলে অনিন্দ্য আটক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৮২)
X

রাজশাহী নগরীর একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্য নামের একজনকে আটক করা হয়েছে। এই ব্যক্তি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন।

আজ শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছে। পাশের একটি ভবনেও তল্লাশি চালানো হয়েছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) গাজিউর রহমান। তিনি জানান, রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জের একটি বাড়ি ও কোচিং সেন্টারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

আটক ব্যক্তির নাম মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫)। তিনি মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। অনিন্দ্য সেখানে ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং চালান। 

অভিযানে ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করেছে।

অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy