চট্টগ্রামে খাল থেকে একজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চান্দগাঁও এলাকার মোহরা কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাত

2025-08-16T16:32:05+00:00
2025-08-16T16:32:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে খাল থেকে একজনের লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:৩২ পিএম   (ভিজিট : ২২৯)
X

চান্দগাঁও এলাকার মোহরা কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায় এবং চালক নিচে চাপা পড়ে মারা যান। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি খাল থেকে ভেসে ওঠে। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক স্কেভেটরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। বিকেলে লাশটি ভেসে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy