কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকার

2025-08-16T16:37:39+00:00
2025-08-17T00:04:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ১২:০৪ এএম  (ভিজিট : ৫১৫)
X

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী। এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, সহিবুর রহমান মাঝে মধ্যে বিলটির পাশে বসে থাকতেন। সেই বিল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বপন প্রধানী ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিকরা জানিয়েছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

ওসি রেজাউল আরও বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠা‌নো হচ্ছে। পরিবারের লোকজন লিখিত অভি‌যোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy