ধানমন্ডি ৩২ এ ফুল দিতে আসা সেই রিকশাচালকের জামিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত।আজ রোববার ঢাকার

2025-08-17T16:15:43+00:00
2025-08-17T16:20:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি ৩২ এ ফুল দিতে আসা সেই রিকশাচালকের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:১৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ৪:২০ পিএম  (ভিজিট : ২৬৮)
X

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত।

আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ সকালে জানিয়েছে, তাকে হত্যা মামলায় আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গত শুক্রবার ১৫ই অগাস্ট ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এরই মধ্যে কোনো কোনো পত্রিকায় খবর প্রকাশ হয় যে, শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন চলাকালে ২০২৪ সালের চৌঠা অগাস্ট সাইন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় রিকশাচালক আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy