তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউটিউবার ওকন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ রোববার

2025-08-17T21:19:50+00:00
2025-08-17T21:19:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দীন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৯:১৯ পিএম   (ভিজিট : ৪৫৯)
X

ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসির উদ্দীন সাথী বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy