লুকিয়ে প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

চারতলা বাসার ছাদে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলের ভিডিও ধারণ করার অভিযোগে সোহেল নামের এক দারোয়ানকে ছাদ থেকে

2025-08-18T19:57:57+00:00
2025-08-18T19:57:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লুকিয়ে প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৫১৯)
X

চারতলা বাসার ছাদে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলের ভিডিও ধারণ করার অভিযোগে সোহেল নামের এক দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত শনিবার রাতে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া দেবীদ্বার উপজেলার সুলতপুর ইউনিয়নের সুলতানপুর (গজারিয়া) গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই বাসার নিচতলায় ভাড়ায় বসবাস করেন মাকসুদা আক্তার খুকি নামের এক নারী। তার বড় বোন রত্না বেগম ও তার ছেলে আহাদ মিয়া পার্শ্ববর্তী কোরপাই সাদাত জুট মিলের শ্রমিক। কাজের সুবাদে ওই মিলের নারী শ্রমিক ফেরদৌসী আক্তারের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আহাদের। 

গত শনিবার রাত ৮টার দিকে প্রেমিকা ফেরদৌসীকে নিয়ে খালার বাসায় আসে আহাদ। ওই সময় তার খালা হাসপাতালে থাকায় বাসার ছাদে যায় ওই প্রেমিক যুগল। এক পর্যায়ে দারোয়ান সোহেল বাসার ছাদে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ ধারণ করে। 

এ সময় প্রেমিক যুগলের সঙ্গে সোহেলের ধস্তাধস্তির এক পর্যায়ে সোহেলকে ছাদ থেকে নিচে ফেলে দেয় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সোহেলের মৃত্যু হয়।

নিহত সোহেলের নিকটাত্মীয় আনিছ জানান, প্রেমিক যুগলের আপত্তিকর ভিডিও ধারণ করায় সোহেলের ওপর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাসার ছাদ থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয় তারা।  

বাড়ির মালিক শিহাব বলেন, ‘শনিবার রাতে খবর পেয়ে আমি ঢাকা থেকে চান্দিনার বাসায় আসি। পরে পুলিশ আমাকে ঘটনার বিস্তারিত জানান। ওই প্রেমিক যুগলের কাউকেই আমি চিনি না। আর নিহত সোহেল আমার ফার্মে দারোয়ানের চাকরি করত।’

আহাদ মিয়ার খালা মাকসুদা আক্তার খুকি বলেন, ‘আমি হাসপাতালে যাওয়ার সময় বাসায় তালা দিয়ে যাই। রাত ৯টার দিকে বাসায় এসে দেখি এখানে অনেক মানুষ। পরে তাদের কাছ থেকে আমি ঘটনাটি শুনতে পাই। এ সময় আমি আমার বোনের ছেলে ও ওই মেয়েকে বাসায় পাইনি।’

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘শনিবার রাতের ওই ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী সোহেল আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নিহতের পরিবার জানিয়েছে তারা মামলা করবে না।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy