টাঙ্গাইলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার

2025-08-18T20:11:34+00:00
2025-08-18T20:11:34+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ১৪৮)
X

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা আক্তার (৩৫) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। ঘটনার পর পরই ঘাতক স্বামী আব্দুল লতিফ (৪৬) পালিয়ে গেছেন। তিনি ওই এলাকার খবির উদ্দিনের ছেলে। ‍ 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। এক সপ্তাহ আগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। রোববার আপস মীমাংসার মাধ্যমে লতিফ রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। সোমবার দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এই সুযোগে দুপুরে লতিফ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ঘটনার পরপরই ঘাতক স্বামী পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy