জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালিহাতীতে আলোচনা সভা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন,

2025-08-18T20:17:35+00:00
2025-08-18T20:17:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালিহাতীতে আলোচনা সভা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:১৭ পিএম   (ভিজিট : ৫৪)
X

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন, র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইম আল সালাউদ্দিন সহ মৎস্যচাষি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

এসময় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো এখন গ্রামীণ পর্যায়ে সাফল্যের সাথে বাস্তবায়িত হচ্ছে। তারা আরও জানান, মাছ শুধু পুষ্টি নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহের এই অঙ্গীকার নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উদ্বুদ্ধ করবে, আর মাছের সমৃদ্ধি জাগিয়ে তুলবে গ্রামীণ জীবনের আনন্দ ও আত্মনির্ভরতার স্বপ্ন।

পরে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy