প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:১৯ পিএম (ভিজিট : ১৯১)

X
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীর ডোমারে র্যালি, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য চাষী বুলবুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু প্রমুখ।