চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

'অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ

2025-08-18T20:34:49+00:00
2025-08-18T20:34:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ১১৯)
X

'অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সড়ক র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ ছাড়া অবমুক্ত করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইবনে আল জায়েদ হোসেন। 

এদিন সকালে উপজেলা চত্বর থেকে র্য্যালটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তের পর উপজেলা ই-সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহীন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ্ । 

এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. জয়নাল আবেদীন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, উপজেলা মৎস্য দলের সভাপতি মো. ইমান হোসেন, মৎস্য চাষীদের পক্ষে মো. শহীদুল ইসলাম। বক্তব্য শেষে কৈ মাছ উৎপাদনে হাবিবুর রহমান, কার্প জাতীয় মিশ্র মাছ চাষে শহীদুল্লাহ ও দেশি মাছ চাষে মমতাজ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মো. বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. হোসেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম তাজুল ইসলাম পাটওয়ারী, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy