দেশের কিছু এলাকায় এখনও ‘মব ভায়োলেন্স’ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘মব ভায়োলেন্স’ ঢাকার আশপাশে কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও ‘মব ভায়োলেন্স’ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

2025-08-18T21:48:18+00:00
2025-08-18T21:48:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের কিছু এলাকায় এখনও ‘মব ভায়োলেন্স’ চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৪৮ পিএম   (ভিজিট : ১৯৪)
X

‘মব ভায়োলেন্স’ ঢাকার আশপাশে কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও ‘মব ভায়োলেন্স’ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, আমরা চাই মব যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মবের ঘটনা ঘটেছে। ঢাকায় মব কমলেও ঢাকার বাইরে কিছু মব হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণে আনতে।

আজ সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ে বাহিনীগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়াও শীর্ষ ও দাগী সন্ত্রাসীদের জামিনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নতুন সৃজিত ও শূন্য পদে এরইমধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত ১৫ হাজার ৮৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা অধিদফতরে এক হাজার ৫৫৮ জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

১৫ আগস্ট ঘিরে ৩২ নম্বরসহ সারা দেশে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও নিষেধাজ্ঞা ছিল কিনা– এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার দফতর থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে আর বলার কিছু নেই। ফুল দেওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা ছিল কিনা আমি জানি না। কিন্তু আমাদের নির্দেশনা ছিল কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।

মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন—এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবু কেন তাকে গ্রেফতার করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে এবং হয়রানিমূলক হলে তো কোর্ট তাকে ছেড়ে দিতো। কোর্ট তো স্বাধীন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনোভাবেই শাস্তির আওতায় না আসে। যে দোষী সে কোনও অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy