সারাদেশে পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার আরও ১৭৫৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে

2025-08-19T18:25:13+00:00
2025-08-19T18:25:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার আরও ১৭৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৭১)
X

ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৯৩ এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৬২ জন।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত সোমবার ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৯৩ জন আসামি এবং অন্যান্য অপরাধে ৬৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুইটি বার্মিজ চাকু, একটি এলজি, একটি ছোরা এবং একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে বলেও জানান পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy