আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. হাসানুল বান্না পদত্যাগ করেছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তিনি পদত্যাগ

2025-08-19T18:56:28+00:00
2025-08-19T18:56:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৪০৩)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. হাসানুল বান্না পদত্যাগ করেছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তিনি পদত্যাগ চেয়ে আবেদন করেন, যা মঞ্জুর হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার সে আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত আছেন। নিয়োগের পর মাত্র কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

পদত্যাগপত্রে হাসানুল বান্না উল্লেখ করেন, তিনি বেশ কিছুদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অফিসে যোগদান করতে পারছেন না। চিকিৎসার জন্য আরও সময় প্রয়োজন হওয়ায় শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর পদ থেকে পদত্যাগপূর্বক অব্যাহতি চান।

এর আগে, গত ১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান এই আইনজীবী।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy