ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন!

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লোকমানপুর স্টেশন-সংলগ্ন এলাকায় রেললাইনের একটি অংশ কিছুটা ভেঙে গেছে। ভেঙে যাওয়া লাইনে পাটের বস্তা গুঁজে দিয়ে ধীরগতিতে

2025-08-19T19:12:18+00:00
2025-08-19T19:12:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন!
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ১৫১)
X

নাটোরের লোকমানপুর স্টেশন-সংলগ্ন এলাকায় রেললাইনের একটি অংশ কিছুটা ভেঙে গেছে। ভেঙে যাওয়া লাইনে পাটের বস্তা গুঁজে দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রেললাইন ভাঙার খবর পেয়ে ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রেল কর্তৃপক্ষের নিয়মিত পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল শনাক্ত হয়। তৎক্ষণাৎ ভাঙা লাইনে পাটের বস্তা গুঁজে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে, সেখান দিয়ে চলাচলে সর্বোচ্চ ১০ কিমি গতি বেঁধে দেয় রেল কর্তৃপক্ষ। ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এবং ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন ওই লাইনের উপর দিয়েই চলাচল করেছে। 

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে আমাদের কর্মীরা নিয়মিত পর্যবেক্ষণের সময় লাইনে ভাঙা দেখতে পান। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। মেরামত কাজ চলমান আছে। আশা করছি অল্প সময়ের মধ্যে লাইন ঠিক হয়ে যাবে।

স্থানীয় রেল শ্রমিক মোস্তাক আহমেদ জানান, আমরা খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে এসেছি। মেরামতের কাজ করছি। আপাতত বস্তা গুঁজে রেখে ট্রেন পার হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy