সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাতক্ষীরায়

2025-08-19T19:47:07+00:00
2025-08-19T19:47:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১০২)
X

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরে জেলা কমান্ডেন্ট ও উপ-পরিচালক আশরাফুজ্জামান আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তার উভয় পাশে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণ করেন এবং উপস্থিত সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণ করেন।

জানা যায়, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন বাহিনীর মহাপরিচালক। বাহিনী প্রধানের নির্দেশনায় আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী চলবে এ বৃক্ষরোপণ অভিযান। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। 

এছাড়া প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তেমনি জীব বৈচিত্র্য রক্ষা পাবে। সবুজায়নের এই কার্যক্রম আনসার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার কলারোয়া, দেবহাটা, শ্যামনগর, তালা ও আশাশুনি এই পাঁচটি উপজেলায় এক হাজারের অধিক বৃক্ষ রোপন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে, তেমনি জীববৈচিত্র্যও সুরক্ষিত থাকবে। সবুজায়নের এই কার্যক্রম আনসার ও ভিডিপির সামাজিক দায়িত্ব পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy