সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ, অতঃপর...

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

মান্দায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আটককৃত ব্যক্তি

2025-08-19T21:18:10+00:00
2025-08-19T21:18:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ, অতঃপর...
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:১৮ পিএম   (ভিজিট : ১০৬২)
X

মান্দায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ঘটনার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আটককৃত ব্যক্তি মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ধানী ওরফে দানেশ (৫০)।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ধর্ষণের শিকার ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারসূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। গত ১৩ জুলাই দুপুর ১টার দিকে মহাদেবপুর উপজেলার বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মো. দেলোয়ার হোসেনের দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। এসময় নির্মাণাধীন ওয়াশরুমের পাশে পৌঁছামাত্র পূর্ব থেকেই ওৎ পেতে থাকা রিফাত হোসেন ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। 

ধর্ষণের সময় ধানী ওরফে দানেস পাহারা দেয় এবং উক্ত ঘটনা যেন কাউকে না বলে সেজন্য ভিকটিমকে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে সেই ঘটনার ভিডিও করে। পরবর্তীতে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

আটকের পর আটককৃতকে মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করলে থানা পুলিশ বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy