খোলামেলা পোশাকে বিতর্কে জড়ালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন

তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। নিউইয়র্কে অবকাশ যাপনে

2025-08-19T21:28:14+00:00
2025-08-20T18:10:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খোলামেলা পোশাকে বিতর্কে জড়ালেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৯:২৮ পিএম  আপডেট: ২০.০৮.২০২৫ ৬:১০ পিএম  (ভিজিট : ৫৭৬)
X

তারকাদের পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার সেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানি অভিনেত্রী আইজা আওয়ান। নিউইয়র্কে অবকাশ যাপনে গিয়ে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। 
এমন পোশাক ‘সংস্কৃতির সঙ্গে মানানসই নয়’ নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউইয়র্কের ছবি শেয়ার করেছেন আইজা আওয়ান। ছবিগুলোতে তাকে একটি বেগুনি রঙের টপস এবং ডেনিম শর্টস পরা অবস্থায় দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। আইজা আওয়ানের পোশাকে তার ভক্তদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছেন। 
তাদের মতে, বিদেশে গেলেও একজন তারকার তার নিজস্ব সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। 
এ বিষয়ে ফেসবুকে একজন মন্তব্য করেছেন, ‘তারা মনে করে এই ধরনের পোশাক পরলে ভালো কাজ পাওয়া যাবে।’ 
আরেকজন লিখেছেন, ‘তার নিজের ধর্ম এবং দেশকে উপস্থাপন করা উচিত, উল্টোটা নয়।’
নেটিজেনরা তার পোশাকের ধরন নিয়ে ট্রল করেছেন এবং তার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, এই সমালোচনার ঝড় সত্ত্বেও অনেকেই আইজা আওয়ানের পক্ষে দাঁড়িয়েছেন। 
তাদের যুক্তি, একজন তারকার ব্যক্তিগত জীবনে কী ধরনের পোশাক পরবেন, তা নিয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। যখন তারা ক্যামেরার সামনে থাকেন না, তখন তাদের ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা থাকা উচিত। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy