চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়ি লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। চাঁদা না পেয়ে এমন

2025-08-20T19:44:21+00:00
2025-08-20T19:44:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২১৬)
X

হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিকের বাড়ি লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। চাঁদা না পেয়ে এমন হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন।

বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। আজ গুলিবর্ষণের ঘটনার পর ওই ব্যবসায়ী মনে করছেন চাঁদা না পেয়ে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে চাঁদাবাজরা।
এ ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেল করে এসে ছয়জন অজ্ঞাতনামা অস্ত্রধারী যুবক নামেন। পরে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা বাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যান। এ সময় বাড়িটির মূল ফটক তালাবদ্ধ ছিল। 

বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপের একটি নম্বর থেকে ওই ব্যবসায়ীকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। তবে আগে এই ঘটনা পুলিশকে জানাননি ওই ব্যবসায়ী। তিনি মনে করেন চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার বাড়িতে গুলি করেছে। পুলিশ সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy