পঞ্চম শ্রেণির ছাত্রীকে ১ মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

ভয় দেখিয়ে এক মাস ধরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে পাহাড়ি পাঁচ যুবক। এ ঘটনায় তিন

2025-08-20T20:28:10+00:00
2025-08-20T20:28:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ১ মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:২৮ পিএম   (ভিজিট : ১২৩৬)
X

ভয় দেখিয়ে এক মাস ধরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে পাহাড়ি পাঁচ যুবক। এ ঘটনায় তিন পাহাড়ি যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। 

ধর্ষণের ঘটনায় আটকরা হলেন- রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের আলেচুপাড়ার বাসিন্দা ক্যহ্লাওয়াং মারমা (৩০), উহাইসিং মারমা (২২) এবং ক্যসাইওয়াং মারমা (২৩)। এ ঘটনায় অভিযুক্ত অন্যরা হলেন- চহাই মার্মা (২০) এবং ক্যওয়াংসাই মার্মা (২০)।

স্থানীয়রা জানান, বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে গত এক মাস ধরে ওই পাড়ার পাঁচ যুবক ভয়ভীতি দেখিয়ে ক্রমাগত ধর্ষণ করে আসছিল। প্রথমে এক বন্ধু ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বিষয়টি অন্য বন্ধুদের জানালে পরে ওই পাঁচ বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষণ করতে থাকে শিক্ষার্থীকে। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সে তার পরিবারকে বিষয়টি জানায়।

গতকাল মঙ্গলবার ঘটনাটি নিয়ে পাড়ায় সামাজিক বিচার বসলে সেখানে পাইন্দু মৌজার হেডম্যান মংচউ মারমা অভিযুক্ত পাঁচ যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। ঘটনাটি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় জনগণ এই বিচার প্রত্যাহার করে এবং অভিযুক্তদের আটক করে দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করেছে। অভিযুক্ত অন্যদের আটকে অভিযান চালানো হচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy