ডোমারে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত

2025-08-20T20:56:38+00:00
2025-08-20T20:56:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২৭৯)
X

নীলফামারীর ডোমারে:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনার্ঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে শহরের ডোমার হাইস্কুল  মাঠ থেকে একটি র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার বাটার মোড়ে এক আলোচনা সমাবেশে মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: রেয়াজুল ইসলাম কালু। 

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম উপজেলা বিএনপির সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এইচ এম রতন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, আব্দুর রশিদ, জিয়া ও রইছুল আলম অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।  

এর আগে  বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীল নেতাকর্মীরা মিছিল নিয়ে আনন্দ শোভাযাত্রায় মিলিত হয়। স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা ও বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy