খাগড়াছড়িতে বাসায় ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতের কোনো এক

2025-08-21T16:29:32+00:00
2025-08-21T16:37:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে বাসায় ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৪:২৯ পিএম  আপডেট: ২১.০৮.২০২৫ ৪:৩৭ পিএম  (ভিজিট : ২১৯)
X

রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতের কোনো এক সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো সকালে গরু-হাঁস-মুরগি বাইরে না আসায় সকাল সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেনা বেগমের ২ মেয়ে ও ৫ ছেলে রয়েছে। জমিজমা লেখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy