চালক টয়লেটে যাওয়ায় গাড়ি চালাচ্ছিলেন যাত্রী, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে গিয়েছিলেন চার যাত্রী। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট

2025-08-21T17:11:13+00:00
2025-08-21T17:11:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চালক টয়লেটে যাওয়ায় গাড়ি চালাচ্ছিলেন যাত্রী, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:১১ পিএম   (ভিজিট : ১৫২)
X

মাওয়ায় ঢাকা থেকে প্রাইভেট কার ভাড়া নিয়ে ঘুরতে গিয়েছিলেন চার যাত্রী। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে চালক প্রাইভেট কার যাত্রীসহ রাস্তায় রেখে টয়লেটে গেলে চালককে রেখেই যাত্রীদের একজন প্রাইভেট কার চালিয়ে ঢাকার দিকে ফিরছিলেন। এ সময় গাড়িতে বসে ছিলেন আরও তিন যাত্রী। 

পরে দ্রুতগতি আর চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, হতাহত ব্যক্তিরা প্রাইভেট কারটি ভাড়া নিয়ে ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছিলেন। পরে প্রাইভেট কার চালক টয়লেটে গেলে যাত্রীদের একজন প্রাইভেট কারটি চালিয়ে ঢাকায় ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেটকারটি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy